|
রাত ১২টা ০৫মিনিটে আমারে ফোন করে কে? বিরক্ত হয়ে ফোন ধরি - হ্যালো ...... - ওই ... ঘুমাস কেন এখন? - আমি কি বাড়ির দারোয়ান? রাইত ১২টার সময় ঘুমামু না তো কি বইসা বইসা বাদাম খামু? - আচ্ছা, দেশ উদ্ধার করছস ঘুমাইয়া - ওই ... কাজের কথা বল - কালকে সকাল ৮টার সময় কলেজের সামনে থাকবি, এক জায়গায় যাবো, তোর বাইকটা লাগবে - আর আমারে লাগবেনা? - না, তরে দিয়া আমার কুনু কাজ নাই, কাগজের দুকানে জাইয়া জিগা, ঠোঙ্গা বানানির জন্য তরে লাগলেও লাগতে পারে - #*৳ঁ%ঁ# প্রচুর শুকনা ছিলাম ছোটবেলায়, পুলাপাইন তাই মাঝে মাঝে খেপাতো ৮টার যায়গায় সাড়ে ৮টায় কলেজে গেলাম। গিয়া দেখি হুরুস্থুল বেপার। সবাই সাজুগুজু কইরা ... সেন্ট মাইরা ঘুরতেছে, কেউ ক্লাসে নাই। ঘটনা কি? এক দোস্তরে জিজ্ঞেস করলাম, সে বললো আজকে না কি ভালোবাসা দিবস -- সেইটা আবার কি?
চায়ের দোকানে বাইক পার্ক করে চায়ের অর্ডার দেই। হঠাৎ পিছন থিকা রাম ধাক্কা, ওই ...... তরে ৮টায় আসতে বলছিলাম, এতোক্ষনে আসলি?
- আপনেও তো মাত্র আসলেন বস - সেইটা ব্যাপারনা, তুই লেইট কেন? - তূই কেমনে বুঝলি যে আমি লেইট? - তুই হাতে চায়ের কাপ আর সিগ্রেট নাই, তার মানে তুই মাত্রই আসছস - গ্রেট ... এখন বল ঘটনা কি? - কাজ আছে, চা শেষ কর, আর দয়া কইরা আমার দিকে তাকা উজবুক
পেছনে তাকিয়ে রিতিমত হা হয়ে যাই, রিমাকে পুরাই অন্যরকম লাগছে আজকে, শাড়ী পরেছে, সেজেছে
- মুখ বন্ধ কর বান্দর, মাছি ঢুকবো, আর অন্য দিকে তাকা, লজ্জা লজ্জা লাগতেছে ... - তোরে ...... তোরে না ...... - বইলা ফেল ... থাঙ্কু, আমি জানি কি বলবি - না জানস না, তোরে রাজকন্যার ... - চুপ - শেষ করতে দে, তরে রাজকন্যার প্রিয় সখির ক্লোজ বান্ধবির মতো লাগতেছে - হারামজাদা ... তরে ...... দৌড়াবিনা ... তোর বাইক ধাক্কা দিয়া ফালায় দিমু, কাছে আয়
বাইক আমার জান, দৌড় দিয়া পলালে রিমা সিওর বাইক ফেলে দিবে। ডেঞ্জারাস প্রকৃতির মেয়ে ছেলে ...... দুই হাতে মনের সুখে আমার চুল টানে কিছুক্ষন, দেখে দোকানদার হাসে ... এবং ঝাড়ী খায়
- চল, এক জায়গায় যাবো - কই যাবি, তেল নাই বেশি - তোর বাইকে কি কোনদিন বেশি তেল আছিলো? - না, ছিলোনা, আমি গরিব মানুষ - আমি তেল কিনা দিব, তুই চল ... - তুই এই শাড়ী পইরা বাইকে বসবি? পইরা গেলে? - তুই ধরবি - আমার হাত ছুডূ, হাতি ধরতে পারুমনা
ধুম ধাম কয়েকটা কিল পড়লো পিঠে
শহরের সীমানা পেড়িয়ে অনেক দূরে চলে এলাম, কই যাচ্ছি জানিনা, দুইবার জিগেস করে ঝাড়ী খেয়েছি, রিমা থামতেও বলে না, আমি কিছুটা আতংকিত, সামনে পরিচিত যায়গা, অনেকেই চেনে আমাকে, আব্বাকে বলে দিলে বিপদ হবে :|
- রিমা, চল নদীর পাড়ে গিয়া বসি - চল ... |